রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রোমান্টিক সায়েন্স ফিকশন ছবি ‘ডিলিট’-এ মৌ খান

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

রোমান্টিক সায়েন্স ফিকশন গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘ডিলিট’। সুজন বড়ুয়ার পরিচালনায় এ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন মৌ খান। মৌ জানান, কিছুদিন আগে ডিলিট ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এ গল্পটি ভীষণ চমৎকার। সবকিছু জেনে শুনে ভালো লেগেছে। এজন্য এতে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছি। ছবিটি যে হবে এই নিশ্চয়তা পেয়েছি। প্রযোজক অবস্থাপন্ন। আমার বিশ্বাস কাজটি ভালো হবে। এপ্রিলে শুটিং শুরু হবে ‘ডিলিট’র।
ব্ল্যাক পিপার এন্টারটেইনমেন্ট-এর প্রযোজনায় ‘ডিলিট’ ছবির শুটিং শুরু হতে পারে এপ্রিলে।
পরিচালক সুজন বড়ুয়া জানান, সাইন্স ফিকশনের পাশাপাশি ফ্যান্টাসি রোমান্টিকতাও থাকবে। সুজন বড়ুয়া আরও জানান, গল্পটা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়নি। নিউরোসায়েন্স ও মনস্তাত্ত্বিক অনেক বিষয় উঠে আসবে। দুই মাস ধরে তিনি এই গল্প ও স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন। সিনেমার নায়ক এখনো নিশ্চিত হয়নি। কয়েকজনের সঙ্গে কথাবার্তা চলছে। প্রথমসারীর কাউকে হয়তো নেয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com