শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মামলার হয়রানি থেকে বাঁচতে এলাকাবাসীর মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক যুবকের দায়ের করা মামলার হয়রাণি থেকে বাঁচতে মানববন্ধন করেছে স্থানীয়রা। রোববার বেলা ১১ টায় উপজেলার ছোট শৌলা গ্রামে ইলমুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সামনে মিরুখালী-ভগীরাতপুর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভূক্তভোগীদের পরিবারের সদস্য এবং স্থানীয়রা অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, ছোট শৌলা গ্রামের আবুল হোসেন(৪৫) একটি ধর্ষণ সহ তিনটি মামলায় অভিযুক্ত এবং তার বিরুদ্ধে ৬টি সাধারণ ডায়েরি রয়েছে। যারাই তার বিপক্ষে মামলায় স্বাক্ষী দিয়েছে তাদেরকেই আবুল বিভিন্ন মামলায় আসামী করে হয়রানি করেছে। এ থেকে বাদ যায়নি নারীরাও। আবুল ওই গ্রামের ২০ জনকে বিভিন্ন থানায় ১৫টি মামলায় আসামী করেছে বলেও মানববন্ধনে অভিযোগ করেন ভূক্তভোগীরা। এছাড়া রাস্তাঘাটে চলার সময় আবুল সাথে কুঠার ও ধারালো অ¯্র বহন করে। আর এত করে মারাত্মকভাবে নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে বলে জানান ভূক্তভোগীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com