শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাঁচবিবিতে উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা ও বনভোজন

আব্দুল কাইয়ুম জয়পুরহাট :
  • আপডেট সময় রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা রিক্সা/ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের ৭ম বার্ষিক সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা রিক্সা/ ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের আয়োজনে শনিবার বেলা ১২ টায় ইউনিয়নের সভাপতি ও পাঁচবিবি পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহামান বাচ্চুর সভাপতিত্বে গোহাটা মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় আওয়ামীলীগ নেতা মাসুদ পারভেজ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনর সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়র সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পাঁচবিবি রিক্সা ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের প্রতিষ্ঠাতা জয়পুরহাট পাঁচবিবির মাটি ও মানুষের নেতা গরীবের বন্ধু আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি। সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর ছিদ্দিক মন্ডল, সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, পৌর আওয়ামীলীগের সভাপতি এসকে আব্দুল হক, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেকুল ইসলাম বকুল। মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম পিন্টু, ইসলামী ব্যাংক পাঁচবিবি শাখার ব্যবস্থাপক গিয়াস উদ্দিন, থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদুল হক, জেলা স্বেচ্চাসেবকলীগের সাংগাঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর আরিফ রাব্বানী ইস্তি, বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম বাবু,ছাত্র নেতা রাশেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এর আগে আলহাজ্ব সামছুল আলম দুদু এমপির নেতৃত্বে একটি বিশাল র?্যালী পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদিক্ষণ শেষে গোহাটা মুক্ত মঞ্চে এসে শেষ হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com