শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আগৈলঝাড়া রাহুৎপাড়া গ্রামে শ্রীশ্রী শ্যামা পূজা

আগৈলঝাড়া প্রতিনিধি খবরপত্র :
  • আপডেট সময় সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

গতকাল বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ণের ঐতিহ্যবাহী রাহুৎপাড়া গ্রামে শ্রীশ্রী শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে। মহা শক্তির আরাধনায় অশুভ শক্তির বিনাশে মায়ের আশিবাদে পূর্ন হবে সকল বাসনা এই বিন¤্র প্রত্যাশায় গ্রামের যুবকদের উদ্দ্যোগে মন্দির সংস্কার করে নতুন বছরে মায়ের পূজার আয়োজন করা হয়েছে। পূজায় মায়ের কৃপা লাভের আশায় অসংখ্য ভক্তবৃন্দের আগমন ঘটে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, আগৈলঝাড়া উপজেলার সম্মানিত সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ আগৈলঝাড়া উপজেলার সম্মানিত সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, আগৈলঝাড়া উপজেলা শাখা ও বাকাল ইউনিয়নের চেয়ারম্যান বিপুল দাস সহ পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ নিখিল চন্দ্র সমদ্দার, আশিষ তপাদার, উজ্জল লাহেরী, নির্মল বাড়ৈ, শুশান্ত মজুমদার, বিপুল চৌধুরী। উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানা সেকেন্ড অফিসার মনিরুজ্জামান মনির, আগৈলঝাড়া উপজেলা রির্পোটার্স ইউনিটির সভাপতি সাইফুল মৃধা, প্রচার সম্পাদক মোঃ ইদ্রিস খান, সাংবাদিক ওমর আলী সানি, জাতীয় মানবাধির কমিটির সভাপতি অপূর্ব লাল সরকার, সাংবাদিক সাকিব খান ও ইদ্রিস খান। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, আগৈলঝাড়া উপজেলার সম্মানিত সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ আগৈলঝাড়া উপজেলার সম্মানিত সভাপতি শ্রী সুনীল কুমার বাড়ৈ বলেন যুবকরা নবজাগরনের হাতিয়ার। আজকে রাহুৎপাড়া গ্রামে এত সুন্দর মন্দির ও সাংস্কৃতিক অনুষ্ঠান করছে যা গ্রামে নব দিগন্তের উন্মোচন হলো। রাহুৎপাড়া পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সমীরণ রায় ( আয়কর আইনজীবী) বলেন- অশান্ত বিশ্বে আজ পারস্পারিক হানাহানি, মানব জীবন আজ মোহময় ও অন্ধকারা”ছন্ন। এ মোহময় অন্ধকার দূর করতে শ্যামা মায়ের শ্রীচরনে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের আয়োজন করেছি। জমকালো আয়োজনের মধ্যদিয়ে মাঙ্গলিক পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ গ্রহনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com