শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সার্কের মহাসচিব হচ্ছেন গোলাম সারওয়ার

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) পরবর্তী মহাসচিব হিসেবে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারওয়ারকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর সার্কের মহাসচিব হিসেবে বাংলাদেশের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা এ তথ্য জানিয়ে বলেছেন, সার্কের বর্তমান মহাসচিব শ্রীলঙ্কার ইসালা রুয়ান ভিরাকন এর দায়িত্ব শেষ হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। তার মেয়াদ শেষ হওয়ার পরে ইংরেজি অক্ষর ক্রমানুসারে আফগানিস্তান থেকে মহাসচিব নিয়োগের কথা ছিলো। তবে আফগানিস্তানে অস্থিতিশীল পরিস্থিতির কারণে সার্কের সদস্য দেশগুলো বাংলাদেশ থেকে মহাসচিব নিয়োগ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। সে অনুযায়ী বাংলাদেশ থেকেই মহাসচিব হচ্ছেন। পররাষ্ট্র ক্যাডারের ১০ ব্যাচের কর্মকর্তা গোলাম সারওয়ার ১৯৯০ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। ৩৩ বছরের কূটনৈতিক জীবনে তিনি ইয়াঙ্গুন, কাঠমান্ডু, ওয়াশিংটন ডিসি ও জেদ্দায় বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এছাড়া তিনি সুইডেনে রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী গোলাম সারওয়ার জার্মানিতে ডিপ্লোমা অর্জন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের নেওয়ার ইস্ট-সাউথ এশিয়া সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ থেকে সিনিয়র এক্সিকিউটিভ কোর্স করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com