শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পিলখানা হত্যাকাণ্ডের বিচার-তদন্ত স্বচ্ছ হয়নি : জিএম কাদের

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ হয়নি বলে দাবি করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপ-নেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি দাবি করেন, ‘পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ হয়নি। বেশিরভাগ শহীদ পরিবার মনে করে পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও তদন্তে স্বচ্ছতা নেই। তাই শহীদ পরিবারের মনে ক্ষোভ আছে।’
গতকাল শনিবার সকালে বনানীর সামরিক কবরস্থানে পিলখানা হত্যায় শহীদ সেনা কর্মকর্তাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের কাছে এই দাবি করেন তিনি। জি এম কাদের বলেন, শহীদ পরিবারের সদস্যদের সন্তুষ্ট হতে দেখিনি। এত বড় হত্যাকাণ্ড হয়ে গেলো কেউ কিছু জানতে পারল না। কেউ আঁচ করতে পারলেও, কেন ব্যবস্থা নেয়া হলো না? আবার এমন ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় দায়িত্বশীল যারা আঁচ করতে পারেনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে? এমন অনেক প্রশ্নের উত্তর জানতে চায় জাতি। ২৫ ফেব্রুয়ারিকে বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত মর্মান্তিক দিন উল্লেখ করে জিএম কাদের বলেন, মুক্তিযুদ্ধে যত সেনা কর্মকর্তা শহীদ হয়েছেন, তার চেয়ে বেশি সেনা কর্মকর্তা শহীদ হয়েছেন পিলখানা হত্যাকাণ্ডে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও লজ্জাজনক। আমরা শোকাহত, আমার ভাগ্নে এই হত্যাকাণ্ডে শহীদ হয়েছেন। পিলখানা হত্যাকাণ্ডে নিহত সবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
এসময় আরো উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য মোঃ হাবিবুর রহমান, এসএম ফয়সল চিশতী, মোস্তফা আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com