শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সুবিচার প্রতিষ্ঠায় আইনজীবী সমিতির ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা, আইনের শাসন, সুবিচার প্রতিষ্ঠা ও আইনজীবীদের অধিকার সংরক্ষণে আইনজীবী সমিতির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।’
লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনের (২০২৩-২৪) ঘোষিত ফলাফলে জাতীয়তাবাদী ও ইসলামী প্যানেলের সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, পাঠাগার সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, অডিটর ও তিন সদস্যসহ নিরঙ্কুশ বিজয় অর্জন করায় এক শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় তিনি এ কথা বলেন। অভিনন্দন বার্তায় ড. মুহাম্মদ রেজাউল করিম আরো বলেন, ‘তাৎপর্যপূর্ণ ও মর্যাদা রক্ষার এ নির্বাচনে জাতীয়তাবাদী ও ইসলামী প্যানেলের বিজয় অর্জন করার মধ্য দিয়ে আইনজীবীদের অধিকার সংরক্ষণের প্রচেষ্টা আরো একধাপ এগিয়ে গেল।’ তিনি নির্বাচিতসহ সংশ্লিষ্ট সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সবার প্রতি আহ্বান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com