শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আওয়ামী লীগ রাজনৈতিক শান্তি অব্যাহত রাখতে চায়: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শেখ হাসিনা সরকার আসার পর মানুষ রাজনীতিতে শান্তি দেখেছে। এই রাজনৈতিক শান্তি তারা অব্যাহত রাখতে চান। গতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘বিএনপির রাজনীতি হচ্ছে মিথ্যা ও হত্যার রাজনীতি। ১৯৭৫’এর পর বিএনপি ক্ষমতায় এসে হত্যার রাজনীতি শুরু করে। হত্যার পর মিথ্যাচারের রাজনীতিই তাদের আর্দশ।’
আইনমন্ত্রী বলেন, ‘অপরাজনীতির ধারাবাহিকতা বজায় রেখে বিএনপি ২০০১ সালে ক্ষমতা দখল করার পর বাংলার জনগণের ওপর প্রতিশোধ নিতে ঝাঁপিয়ে পড়ে। আওয়ামী লীগের কর্মী, ভাই, বোন, পরিবার কাউকে তারা বাদ দেয়নি। প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ১৯ বার অপচেষ্টায় প্রতিবারই তিনি বেঁচে যান। আপনারা ২০০৬ সালে প্রহসন দেখেছেন। এসব কিছু বিএনপির আর্দশে লেখা, তারা এসব ছাড়া অন্য কিছু করতে পারে না।’ তিনি বলেন, ‘বাংলার মানুষ শেখ হাসিনা সরকারের শুধু উন্নয়ন নয় রাজনীতিতে শান্তি দেখেছে। আমরা এই রাজনৈতিক শান্তি অব্যাহত রাখতে চাই।’
আনিসুল হক বলেন, ‘আমরা জনগণের কাছে তাদের প্রাপ্য ভোটাধিকার পৌঁছে দিয়েছি, ২০২৪ সালের সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে তা আবারো প্রমাণ করব।’ এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com