শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী যুবকের লাশ ১৭ দিন পর হস্তান্তর

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশী যুবক আরিফুল ইসলামের লাশ ময়নাতদন্ত শেষে ১৭ দিন পর হস্তান্তর করেছে বিএসএফ। গত শুক্রবার বিকেলে এক পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ঘটনার ১৭ দিন পর মহেশপুর উপজেলার শ্যামকুড় চেয়ারম্যান ঘাট সীমান্ত দিয়ে তার লাশ ফেরত দেয়। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বিএসএফ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন। নিহত আরিফুল ইসলাম (২৮) শ্যামকুড় গ্রামের মৃত আফিজ উদ্দিনের ছেলে। বিএসএফ ও ভারতের হাঁসখালী থানা পুলিশ লাশ নিয়ে পৌঁছালে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। নিহতের স্বজনরা লাশ শনাক্ত করে। পরে বাংলাদেশ পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে লাশ হস্থান্তর করে ভারতীয় পুলিশ। উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ভোরে ভারতের হাঁসখালী থানার পাখিউড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে আরিফুলের মৃত্যু হয়। পরে বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com