শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাঠে সাকিবের সাথে আমার কোনো সমস্যা নেই : তামিম

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

বাংলাদেশ জাতীয় দলের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যকার দ্বন্দ্ব এখন প্রায় সবারই জানা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মন্তব্যের পর আলোচনা হচ্ছে দু’জনের বিরোধ নিয়ে। তবে মাঠের বাইরে যেমনই থাকুক, মাঠের ভেতরে দু’জনের সম্পর্ক খুবই স্বাভাবিক বলে মন্তব্য করেছেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। গতকাল রোববার মিরপুরে এক সংবাদ সম্মেলনে এসে তিনি এই মন্তব্য করেন।
তামিম বলেন, ‘পরিষ্কার করে বলছি যে বাংলাদেশের জার্সি গায়ে আমরা যখন মাঠে নামি, তখন আমাদের মধ্যে কোনো সমস্যা থাকে না। আমরা একসঙ্গে ব্যাটিং করি, পার্টনারশিপ করি। তখন আমাদের মধ্যে কোনো ঝামেলা থাকে না।’ তিনি বলেন, ‘আমি ওয়ানডে অধিনায়ক। ম্যাচে তার যখন প্রয়োজন তখন তাকে দিয়ে বোলিং করাই। ফিল্ডিং সাজাই। সে উইকেট পেলে তাকে কংগ্রাচুলেট করি, হাইফাই করি। সেও করে। কাজেই আপনাদের বলতে পারি, মাঠের মধ্যে আমাদের দু’জনের সম্পর্কে কোনো সমস্যা নেই।’
দলের অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, “আমরা দু’জন দু’জনের জায়গা থেকে বাংলাদেশের জন্য যতটুকু করণীয় ততটুকু করি। মাঠে আমাদের দু’জনের পূর্ণ আত্মনিবেদন থাকে। সেখানে ব্যক্তিগত দ্বন্দের কোনো চিন্তাই আসে না।” এক সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, দলের মধ্যে গ্রুপিং আছে। এছাড়া সাকিব এবং তামিমের মধ্যে বিরোধ রয়েছে। একজনের সঙ্গে আরেকজনের মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ। এ নিয়ে তিনি নিজে উদ্যোগ গ্রহণ করেও দু’জনের বিরোধ মেটাতে পারেননি বলেও জানান তিনি। এই বক্তব্যের পরই বাংলাদেশের ক্রিকেটে তোলপাড় শুরু হয়। এর মধ্যেই ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে আজ দুপুরে মিডিয়ার মুখোমুখি হন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। খুব স্বাভাবিকভাবেই এই সংবাদ সম্মেলনে বোর্ড প্রেসিডেন্টের করা মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হয়। সেখানে তামিম মন্তব্য করেছেন, মাঠের মধ্যে তাদের দু’জনের সম্পর্ক খারাপ নয়। তারা কাঁধে কাঁধ মিলিয়েই দেশের জন্য খেলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com