শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গজারিয়ায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গজারিয়া প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ফারহানা আক্তার এ্যানির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সোমবার দুপুর ৩ টায় উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চরচাষী এলাকায় বর্ণাঢ্য র‌্যালি, সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটা হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ফারহানা আক্তার এ্যানির সভাপতিত্বে উপস্থিত ছিলেন টেঙ্গারচর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি খাদিজা আক্তার রুজিনা,মহিলা আওয়ামী লীগের নেত্রী সুমি আক্তার, বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের নারী সদস্য পারভিন আক্তার, ইমামপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেত্রী খাদিজা আক্তার, বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেত্রী জাহানারা বেগম শেফুসহ অন্যান্য মহিলা নেত্রীবৃন্দ। এসময় দক্ষ, যোগ্য ও কর্মঠ নারী নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগকে সামনের দিকে আরও বেশি শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন ফারহানা আক্তার এনিসহ উপস্থিত বক্তাগণ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com