শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টঙ্গীতে সংবাদ সম্মেলন

বশির আলম (টঙ্গী) গাজীপুর :
  • আপডেট সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

একটি কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিত হয়ে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ কর্মী মো. আসাদ সিকদার। গতকাল টঙ্গীর গুদারা ঘাট এলাকায় তার নিজ বাসয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য তিনি বলেন, আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ ছাত্রলীগ গাজীপুর মহানগর শাখার বর্তমান সভাপতি মশিউর রহমান সরকার বাবুর কর্মী হয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম।ছাত্র অবস্থা থেকেই মসলার ব্যবসা করি। আমার মায়ের ওয়ারিশ সম্পত্তি বিক্রি করে গত ১১ বছর আগে মরকুন এলাকায় সোয়া ১ কাটা জমি কিনে তিনতলা বাড়ি নির্মাণ করা হয়েছে। এবং তিন কাটার একটি প্লটের কাজ নির্মাণাধীন সহ ২ টি প্লট বায়না করা আছে। সংবাদে আমাকে জড়িয়ে একাধিক প্লটের মালিক দেখানো হয়েছে , যাহার কোন সত্যতা নেই, বর্তমানে আমি ব্যাংক ঋণ ধার দেনা সহ প্রায় ৮০ লক্ষ টাকা ঋণগ্রস্ত। এলাকার একটি প্রভাবশালী মহল আমার প্রতি ঈশ্বাানিত হইয়া, সংবাদ প্রতিবেদককে ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেছে। এতে আমার সুনাম নষ্ট হয়েছে, আরো দায়িত্বশীল হয়ে সংবাদ প্রকাশ করলে দেশ ও জাতির কল্যাণ হবে। গত ২৪ শে ফেব্রুয়ারী বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মোহনা টিভিতে আমার নামে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্প্রচার করায় তীব্র নিন্দা করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com