শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তারাকান্দায় মানবজমিন পত্রিকার রজতজয়ন্তী উদযাপন

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

ময়মনসিংহের তারাকান্দায় দৈনিক মানবজমিন পত্রিকার রজতজয়ন্তী উপলক্ষে জাঁকজমক ভাবে তারাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার তারাকান্দা প্রতিনিধি রফিক বিশ্বাসের সঞ্চালনায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা ও কেক কাটা মাধ্যে পালিত হয়েছে। জানা গেছে, সোমবার (২৭ফেব্রুয়ারি) সকাল ১১টায় তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলহাজ্ব ফজলুল হক। সভায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ইউপি চেয়ারম্যান ইকরামুল হক তালুকদার, নাঈমুর রহমান উজ্জ্বল, আব্দুর রহমান তালুকদার, তারাকান্দা মডেল প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক, সাংবাদিক সাগর তালুকদার, সোহেল রানা, ফজলে এলাহি ঢালি, শামিম হোসাইন, সেকান্দর আলি ও জাকির হোসেন, আব্দুর রউফ ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমুখ। বক্তব্যে বক্তৃতারা বলেন, পত্রিকাটির প্রতিষ্ঠালগ্ন থেকে ‘কারো তাবেদারি করেনা’ স্লোগানকে সমুন্নত রাখতে প্রতিনিয়ত ব্যতিক্রমধর্মী সংবাদ প্রকাশ করে জনকল্যাণে কাজ করে। দীর্ঘ দুই যুগে মানবজমিন যেমন পাঠকের অন্তরে জায়গা করে নিয়েছে তেমনি অদুর ভবিষ্যতেও মানবজমিন পাঠকের অন্তর জুড়ে থাকবে বলে দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে তারা মানবজমিন ও মানবজমিন পরিবারের প্রতি শুভ কামনা জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com