শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘স্মার্ট বাংলাদেশ’ ঘোষণার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে -ডেপুটি স্পীকার

মোবারক বিশ্বাস, পাবনা:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’ ঘোষণার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারী প্রতিষ্ঠানগুলো সব কাজ স্মার্টভাবে করার পরিকল্পনা করছে। শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলার সবুজ ভূমি রক্তে রঞ্জিত হওয়ার চিত্র সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। জাতির পিতা যেভাবে বাঙালিকে তৈরির কথা ভাবতেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন শিক্ষা প্রতিষ্ঠান তৈরির জন্য নিরলস পরিশ্রম করছেন পাবনায় সেরকম শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। গত রবিবার পাবনাস্থ ইমাম গাজ্জালী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্ততায় এসব কথা বলেন। ডেপুটি স্পীকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই দেশে শিক্ষা খাত ও বিদ্যুতের উন্নয়ন হয়েছে। তারা (বিরোধী দল) যতদিন ক্ষমতায় ছিল শিক্ষা ও বিদ্যুত খাতকে তারা পিছনের দিকে নিয়ে গিয়েছে। সরকার এখন শিক্ষা খাতকে স্মার্ট করার পাশাপাশি নৈতিক শিক্ষা জোরদার করার কথা ভাবছে। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীগণ ডেপুটি স্পীকারকে ফুল দিয়ে বরণ করে নেন এবং জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রধান অতিথি শুভ উদ্বোধন ঘোষণা করেন। ইমাম গাজ্জালী ট্রাস্টের সভাপতি আলহাজ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা সাবেক পিপি ও বার সমিতির সভাপতি অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু জেলা আওয়ামীলীগের সদস্য এ্যাড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও এ্যাড. আব্দুল হান্নান শেলী, পাবনা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শামসুর রহমান খান মানিক, অধ্যক্ষ সুরাইয়া সুলতানা ও এডিসি (শিক্ষা) মাহফুজা খাতুন। এছাড়া অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com