শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শেরপুরে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে ক্রীড়া ও পুরস্কার বিতরণ

জাহিদুল খান সৌরভ শেরপুর  :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

‘ডায়াবেটিস নিয়ন্ত্রণ সর্বক্ষন সুস্থ দেহ, সুস্থ মন’ এই প্রতিপাদ্যে শেরপুরে ৬৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শিশু ডায়াবেটিস (টাইপ-১) রোগীদের ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি সকাল ১০ টায় শেরপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে টাইপ-১ ডায়াবেটিস রোগীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন, শেরপুর সরকারী বিশ্ববিদ্যালয় (কলেজের) অধ্যক্ষ আব্দুর রশিদ। এসম ২৬ জন টাইপ-১ ডায়াবেটিস রোগী (পুরুষ ও মহিলার) অংশগ্রহনে আলাদা আলাদা ২টি গ্রুপে ভাগ করে ১শ মিটার দৌড়, বিস্কুট খেলা, সুঁই সুতা লাগানো ও মোরগ লড়াই অনুষ্ঠিত হয়। পরে শেরপুর শেরপুর ডায়াবেটিক সমিতির হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট ইমাম হোসেন ঠান্ডুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য। সভায় বিশেষ অতিথি হিসেবে শেরপুর সদর উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, ডা. আসাদ, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা সভায় শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া বলেন, ডায়াবেটিস রোগীদের মনোবল চাঙ্গা রাখতে আমরা তাদের নিয়ে খেলাধুলার আয়োজন করেছি। তারা যেন হতাশ না হয়, ভেঙে না পরে। তাই তাদের নিয়মিত কাউন্সিলিং করা হচ্ছে। এছাড়াও তাদের হাঁসি খুশি রাখতে আমাদের হাসপাতালের সবাই কাজ করছে। বিগত কয়েক বছর থেকে শত প্রতিকুলতা থাকলেও শেরপুরের ডায়বেটিকস রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা আমরা দিয়ে যাচ্ছি। আজকে ক্রীড়া প্রতিযোগীতার পাশাপাশি বিনামূল্যে ডায়বেটিকস পরীক্ষা করা হয়েছে। আলোচনা সভার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় বিশেষ ক্যাটাগরিতে জয়লাভের জন্য ৩ জন বিজয়ীদের মধ্যে তিনটি বাই সাইকেল বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com