শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রযুক্তিবান্ধব শিক্ষা কারিকুলামে জোর দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ১ মার্চ, ২০২৩

বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিবান্ধব শিক্ষা কারিকুলামে জোর দেওয়া হচ্ছে। গ্র্যাজুয়েট হওয়ার পর শিক্ষার্থীরা যাতে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জনশক্তিতে জনসম্পদে পরিণত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় লালমনিরহাটের উত্তর বাংলা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত তিন দিনের ‘শিক্ষা উন্নয়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, পুরোনো শেখানোর পদ্ধতি, প্রচলিত চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য, মানবিক, সৃজনশীল করে তোলার সিলেবাস, প্রযুক্তি যুক্ত করা হচ্ছে।
এ জন্য সবার অংশগ্রহণ ও সহযোগিতা দরকার। মূল্যবোধ তৈরি করে যাতে তারা সুনাগরিক হিসেবে তথা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে পারে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সময় এখন আর কোনো প্রত্যন্ত অঞ্চল নেই। এখন উত্তরের কলেজে এরকম শিক্ষা মেলা হয়। এটা আসলেই অত্যন্ত চমৎকার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com