শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রাথমিক বৃত্তির ফল স্থগিত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১ মার্চ, ২০২৩

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের পর তা স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ৮২ হাজার ৩৮৩ জনকে বৃত্তির জন্য নির্বাচিত করে ফল প্রকাশ করা হয়। কিন্তু বিকেল পাঁচটার দিকে ফল স্থগিত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের ফল প্রকাশ না করার অনুরোধ জানানো হয়েছে। সন্ধ্যায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। কুমিল্লার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান জানান, কিছুক্ষণ আগে ডিজি অফিস থেকে পাঠানো ইমেইলে ফল প্রকাশ না করতে বলা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসারের মাধ‍্যমে সব প্রধান শিক্ষকদের জানাতে বলা হয়েছে। কয়েকদিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। তবে, কী কারণে ফল স্থগিত করা হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি এ কর্মকর্তা।
এ বিষয়ে মন্তব্য জানতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com