বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রিয়াঙ্কার ‘সিটাডেল’ এবং নিকের মন্তব্য

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১ মার্চ, ২০২৩

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া‘মার্ভেল’ খ্যাত রুশো ব্রাদার্সের সঙ্গে একটি ওয়েব সিরিজে কাজ করছেন। সিরিজের ঘোষণা হয়েছিল অনেক আগে। অবশেষে প্রতীক্ষার শেষ হলো। প্রকাশ্যে এলো ‘সিটাডেল’র প্রথম লুক। সিরিজে অন্যতম মুখ্য চরিত্রে রূপদান করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

‘সিটাডেল’-এ প্রিয়াঙ্কার সঙ্গে রয়েছেন ‘গেম অফ থ্রোন্স’ খ্যাত তারকা রিচার্ড ম্যাডেন। মুক্তি পেল তাদের ফার্স্ট লুকও। সিরিজে প্রিয়াঙ্কার প্রথম ঝলকে মুগ্ধ অভিনেত্রীর ভক্ত-অনুরাগী থেকে শুরু করে তার স্বামী নিক জোনাসও। প্রিয়াঙ্কাকে নিয়ে গর্বিত তিনি, সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটাই জানালেন পপ তারকা। এক ট্রেনের কামরায় আলো-আঁধারিতে বন্দুক হাতে বসে রয়েছেন প্রিয়াঙ্কা। পরনে লাল পোশাক, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। চোখমুখের কঠিন অভিব্যক্তিতে এই সিরিজে তার চরিত্রের ধরন স্পষ্ট। অন্য এক লুকে রিচার্ড ম্যাডেনের সঙ্গে কিছুটা অন্তরঙ্গ ‘দেশি গার্ল’।
সেই সিনেমা দেখে বোঝা যাচ্ছে, রিচার্ডের সঙ্গে প্রেমের দৃশ্যেও দেখা যেতে পারে অভিনেত্রীকে। এই সিরিজে প্রিয়াঙ্কার চরিত্রের নাম নাদিয়া সিংহ। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ‘দ্য ডেভিল ওয়্যার্স প্রাডা’ খ্যাত তারকা স্ট্যানলি টুচিও। ‘সিটাডেল’র জন্য একাধিক অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। স্টান্ট করতে গিয়ে আঘাতও পেয়েছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সেই সব ছবিও। তা দেখেই কৌতূহল আরও বেড়েছিল অনুরাগীদের। প্রিয় তারকার ফার্স্ট লুক মুক্তি পেতেই তা ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। প্রিয়াঙ্কার কাজে মুগ্ধ অভিনেত্রীর স্বামী নিক জোনাসও। সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কার পোস্টের নিচেই তিনি আগুনের ইমোজি দিয়েছেন। আবার ইনস্টাগ্রামের স্টোরিতে স্ত্রীর লুক শেয়ার করে নিক লিখেছেন, ‘আমি তোমাকে নিয়ে গর্বিত।’প্রিয়াঙ্কার প্রশংসায় প মুখ সামান্থা রুথ প্রভু, রাজকুমার রাওয়ের মতো তারকারাও। উল্লেখ্য, ‘সিটাডেল’র ভারতীয় সংস্করণে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সামান্থা। অ্যাকশন ও রহস্য-রোমাে ভরা আমেরিকান সায়েন্স-ফিকশন সিরিজ ‘সিটাডেল’। সিরিজের চিত্রনাট্য লিখেছেন ‘লাইফ অন মার্স’ খ্যাত জশ অ্যাপেলবম, এবং ব্রায়ান ওহ। ২০২১ সাল থেকে শুরু হয় সিরিজের শুটিং। প্রায় এক বছর ধরে ইউরোপের একাধিক জায়গায় শুটিং করেছেন প্রিয়াঙ্কা, রিচার্ডসহ অন্য কলাকুশলী। আপাতত চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। আগামী এপ্রিলেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘সিটাডেল’র প্রথম সিজনের ছয়টি পর্ব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com