বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
ফেরিঘাটে বাস নদীতে আরো হতাহতের আশঙ্কা স্বাধীনতার ৫৫ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা এখনও পূরণ হয়নি: বিরোধীদলীয় নেতা প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার ১৪ জন পাবেন ‘কৃষক কার্ড’ : তথ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে ৫৫ হাজার কন্টেইনার হ্যান্ডলিং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী মেহেরপুরে আমের গুটিতে ভরে গেছে গাছ আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা ২৬শে মার্চ, ১৯৭১ সাল ‘বাঙালির হৃদয়ে রক্তাক্ষরে লেখা দিন’ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

অগ্নিঝরা মার্চ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১ মার্চ, ২০২৩

আজ বৃহস্পতিবার স্বাধীনতার মাস মার্চের দ্বিতীয় দিন। এ দিন স্বাধীনতার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠে স্বাধীনতা-উন্মুখ বাঙালি জাতির গোপন আকাক্সক্ষা। দিনটি ইতিহাসে স্ব-মহিমায় উদ্ভাসিত হয়ে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় এক ছাত্র-জনতার বিশাল সমাবেশে গাঢ় সবুজের মাঝে লাল বৃত্তে বাংলাদেশের সোনালী মানচিত্র খচিত স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের মধ্যদিয়ে বাঙালি জাতি সশস্ত্র মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রী সংসদ (ডাকসু)-এর ভিপি আ স ম আব্দুর রব স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষে যখন পতাকা উত্তোলন করেন, তখন বটতলা ছিল জনসমুদ্র। বাঙালির মুক্তি সংগ্রামে নতুন গতি স ারিত হয়। সংগ্রাম পরিষদে অন্যান্যের মধ্যে ছিলেন আব্দুল কুদ্দুস মাখন, নূরে আলম সিদ্দিকী ও শাজাহান সিরাজ। এই পতাকা উত্তোলনের খবর ছড়িয়ে পড়লে দুপুরে সুপ্রিমকোর্ট, সচিবালয়সহ সারাদেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পাকিস্তানী পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
পতাকা ডিজাইনের পরিকল্পনায় ছিলেন মনিরুল ইসলাম মার্শাল গনি, কাজী আরেফ আহমেদ ও শাজাহান সিরাজ। পরদিন ৩রা মার্চ জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত ঘোষণার সাথে সাথে তৎকালীন পূর্ব-পাকিস্তানের জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। সে বছর ২৫শে মার্চ কালো রাতের নৃশংস বর্বর গণহত্যা এবং ২৬শে মার্চের মহান স্বাধীনতা যুদ্ধের সূচনার আগে থেকেই মার্চ জুড়ে সারাদেশ ছিল বিক্ষোভ ও প্রতিবাদে ‘ভিসুভিয়াস আগ্নেয়গিরি’। সে সময়ের দৃশ্য সম্পর্কে প্রখ্যাত রাজনীতিবিদ অলি আহাদ বর্ণনা করেন, জাতীয় পরিষদ মূলতবি ঘোষণায় হতচকিত ঢাকাবাসী স্বতঃস্ফূর্ত বিক্ষোভে ফেটে পড়ে। ঢাকা স্টেডিয়ামের ক্রিকেট ম্যাচ বন্ধ হয়ে যায়। হাইকোর্ট বার এসোসিয়েশন এবং ঢাকা জেলা বার এসোসিয়েশনের প্রতিবাদ মিছিল রাস্তায় নামে। ছাত্রসমাজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে নেমে আসে রাজপথে। প্রত্যন্ত শিল্পা ল হতে শ্রমিকরা দলে দলে মিছিল সহকারে রাজধানী ঢাকা অভিমুখে রওয়ানা দেয়। সকল সিনেমা হল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ জনতার স্রোত আওয়ামী লীগের জাতীয় পরিষদের পার্লামেন্টারী পাটির সভাস্থল ঢাকার মতিঝিলে হোটেল পূর্বানীর দিকে অগ্রসর হতে থাকে। মিছিলকারীরা অযুতকণ্ঠে আওয়াজ তুলে “পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে বাংলার স্বাধীনতা ঘোষণা করো।’’ এমনিতরো ঝঞ্ঝা-বিক্ষুব্ধ পরিবেশে হোটেল পূর্বানী থেকে শেখ মুজিবুর রহমান ঘোষণা করলেন, জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে কর্তৃপক্ষ গণতান্ত্রিক মূলনীতি লংঘন করেছেন। এটি জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক।
১৯৭১ সালের আজকের দিনটি ছিল মঙ্গলবার। সেদিন সারাদেশ ছিল উত্তেজনাপূর্ণ। গণরোষের শিকার গবর্নর হাউজ পাহারার জন্য হেলিকপ্টারে সৈন্য এনে সেখানে মোতায়েন করা হয়। সন্ধ্যায় রাজধানী ঢাকায় কারফিউ জারি করা হয়। স্বাধীনতাকামীদের উদ্বেল-উত্থানকে প্রতিহত করতে মরিয়া হয়ে ওঠে সামরিক সরকার। সামরিক জান্তার নির্দেশে সেনাবাহিনী মিছিলে নির্বিচারে গুলী চালালে স্বাধীনতাকামী ৬ ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই মৃত্যু গণআন্দোলনের আগুনের ফুলকি ছড়িয়ে দেয় দেশের সর্বত্র।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com