শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে কাপাসিয়ায় মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সভা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ৪ মার্চ, ২০২৩

গাজীপুরের বাড়িয়া ইউনিয়নের রুশাদিয়া গ্রামে ৫ সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে শনিবার সকালে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জানাযায়, গাজীপুরের সদর উপজেলা নির্বাহী অফিসার একটি বিরোধপূর্ণ মাছের প্রজেক্ট ও বাঁধ পরিদর্শনে সাংবাদিকদের নিয়ে যাওয়ার পর বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলা চালান। এসময় একাত্তর টিভি ও দৈনিক মানবজমিন পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ইকবাল আহমদ সরকার, আর টিভির গাজীপুরের স্টাফ রিপোর্টার আজহারুল হক ও মানবকণ্ঠ পত্রিকার গাজীপুর প্রতিনিধি শামসুল হক ভুঁইয়া, নুরুসহ কয়েকজন আহত হয়েছেন। সাংবাদিকদের উপর হামলার ঘটনার প্রতিবাদে কাপাসিয়া প্রেসক্লাব এবং কাপাসিয়া প্রেস কমিউনিটির নেতৃবৃন্দ শনিবার সকালে প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন করেছে। পরে বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল উপজেলা সদরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কাপাসিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জীব কুমার দাসের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুছা খান রানা, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এফ এম কামাল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আতিকুর রহমান, সাইফুল ইসলাম শাহীন, জাকির হোসেন কামাল, শাকিল হাসান, মজিবুর রহমান মিলন, আব্দুল কাইয়ুম, সফিউদ্দিন আহমেদ জিন্নাহ, খোরশেদ আলম, মাসুদ পারভেজ, মজিবুর রহমান, নজরুল ইসলাম, আকরাম হোসেন রিপন, গোলাম সারোয়ার, সমির বনিক, এস এম লবিব, মাসুদ শেখ, জাহাঙ্গীর আলম, আনিসুল ইসলাম, উত্তম কুমার দাস, নিয়ামল হাসান, শরিফ সিকদার, সাইদুল ইসলাম রনি, মাহবুবুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে আসামীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ কলম বিরতি সহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com