বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অবৈধ ভাবে ট্রাক্টর দিয়ে মাটি খনন ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে ৭০ হাজার টাকা জরিমানা আদায়

হারুন-উর-রশীদ (ফুলবাড়ী) দিনাজপুর :
  • আপডেট সময় রবিবার, ৫ মার্চ, ২০২৩

দিনাজপুরের ফুলবাড়ীতে অবৈধ্য ভাবে মাটি খনন করে রাবিশ বালু উত্তোলনের অভিযোগে ১টি ভেকুকে ১০ হাজার টাকা ও অবৈধ্য রাবিশ বালু পরিবহনের দায়ে ৮টি ট্রাক্টর ৬০ হাজার মোট ৭০ টাকা টাকা জরিমানাসহ রাবিশ বালু জব্দ করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম। গতকাল বেলা সাড়ে ১২ টায় উপজেলার রাজারামপুর আদর্শ কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে, অবৈধ্য ভাবে মাটি খনন করে রাবিশ বালু উত্তোলন ও বহনের সময় এই অভিযান পরিচালনা করেন তিনি। ভ্রম্যমান আদালতে জরিমানা প্রদানকারী ট্রাক্টরের মালিকেরা হলেন সুজাপুর গ্রামের বাসীন্দা ও মাদিলা হাট কলেজের অধ্যক্ষ মোস্তফিজুর রহমান, পূর্ব গৌরীপাড়া গ্রামের খেরাজ উদ্দিনের ছেলে রাকিব, একই এলাকার মকছেদ আলীর ছেলে বাদল, দুধিপুর গ্রামের অহিদুল ইসলামের ছেলে আহসান হাবিব, কানাহার গ্রামের আজাহার আলীর ছেলে সুমন, আমডুঙ্গি হাটের মহিদুল ইসলাম ও রাঙ্গামাটি গ্রামের উমর উদ্দিনের ছেলে আতাউর রহমান। এছাড়া ভেকু মালিক রাজারামপুর ফকির পাড়া গ্রামের জয়নাল আবেদিন। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম বলেন, সরকারী অনুমতি ছাড়ায় অবৈধ্য ভাবে মাটি খনন করে রাবিশ বালু উত্তোলন ও বহনের দায়ে এ জরিমানা আদায় করা হয়েছে। অবৈধ্য ভাবে বালু মাটি খনন ও উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান নিয়মিত চলছে চলবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com