শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দৈনিক দিনকাল পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিলের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ৫ মার্চ, ২০২৩

দৈনিক দিনকাল পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিলের প্রতিবাদে ও দেশের সকল বন্ধ মিডিয়া খুলে দেবার দাবিতে ফরিদপুরের কর্মরত সাংবাদিক ও দিনকাল পাঠক ফোরামের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২ টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে দৈনিক দিনকালের ফরিদপুর প্রতিনিধি ও ফরিদপুর প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম আঞ্জুর সভাপতিত্বে এবং দৈনিক দিনকালের নগরকান্দা প্রতিনিধি শওকত আলী শরীফের সঞ্চালনায় বক্তব্য রাখেন আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবির, দিনকাল পাঠক ফোরাম সৌদি আরব শাখার সভাপতি মাসুদুর রহমান মাসুদ, দিনকাল পাঠক ফোরাম ফরিদপুর শাখার সহ সভাপতি রাজিব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সুলতান মাসুদ, দৈনিক দিনকালের বোয়ালমারী প্রতিনিধি আনোয়ার হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি শাহরিয়ার হোসেন প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে দৈনিক দিনকাল পত্রিকাসহ সকল বন্ধ মিডিয়া খুলে দেবার দাবি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com