শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যুব গেমস : দ্রুততম তরুণ-তরুণী নাইম-আইরিন

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৫ মার্চ, ২০২৩

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় যুব গেমসে’ ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম তরুণ ও তরুণীর খেতাব জিতে নিয়েছেন যথাক্রমে খুলনা বিভাগের নাইম শেখ এবং রংপুর বিভাগের আইরিন আক্তার। শনিবার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত তরুণদের ১০০ মিটার স্প্রিন্টে খুলনার নাইম শেখ ১০.৮০ সেকেন্ডে স্বর্ণপদক জিতে নেন। ২০১৮ সালে প্রথম যুব গেমসে চট্টগ্রাম বিভাগের হাসান মিয়া এই খেতাব জিততে সময় নিয়েছিলেন ১০.৬০ সেকেন্ড। এই ইভেন্টে ১০.৯০ সেকেন্ড সময় নিয়ে খুলনা বিভাগের রবিউল ইসলাম রুপা ও ১১.১০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন রাজশাহী বিভাগের আরিফ বিল্লাহ।
তরুণী বিভাগের ১০০ মিটার স্প্রিন্টে ১২.২০ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম তরুণীর খেতাব জিতেছেন রংপুর বিভাগের আইরিন আক্তার। প্রথম আসরে রাজশাহীর রূপা খাতুন দ্রুততম তরুণী হয়েছিলেন ১২.৩০ সেকেন্ড সময় নিয়ে। এবার ১২.৫০ সেকেন্ডে রুপা জিতেছেন খুলনা বিভাগের সুলতানা জিন্নাত এবং ১২.৬০ সেকেন্ডে ব্রোঞ্জ জিতেছেন রাজশাহী বিভাগের উম্মে সুলতানা পপি।
তরুণদের ৮০০ মিটার দৌঁড়ে ১ মিনিট ৫৯.৭৭ সেকেন্ডে স্বর্ণ জেতেন ময়মনসিংহের আসলাম শিকদার। ২ মিনিট ০১.৮৪ সেকেন্ডে রাজশাহীর মমিুনল হোসেন মুন্না রুপা ও ২ মিনিট ০২.৩৯ সেকেন্ডে ব্রোঞ্জ জেতেন খুলনা বিভাগের নিয়ামুল শেখ।
তরুণীদের ৮০০ মিটার দৌঁড়ে ২ মিনিট ৩৩.০৭ সেকেন্ডে চট্টগ্রামের তানজিনা আক্তার তানিশা স্বর্ণ, ২ মিনিট ৩৪.৩১ সেকেন্ডে ঢাকা বিভাগের বৃষ্টি আক্তার রুপা এবং ২ মিনিট ৩৬.৮১ সেকেন্ড ব্রোঞ্জ জেতেন খুলনা বিভাগের শায়লা খানম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com