শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা

হুমায়ুন কবির (কালীগঞ্জ) ঝিনাইদহ :
  • আপডেট সময় সোমবার, ৬ মার্চ, ২০২৩

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় ৬ মার্চ সোমবার ।উপজেলার মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বেলা ১১ টায় অনুষ্ঠানটি শুরু হয়।মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু,উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক হোসেন, এবং ৫৯ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। উক্ত সমন্বয় সভায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে নতুন কারিকুলাম অনুযায়ী পাঠদানের উপর জোর দেওয়া, বিদ্যালয়ের আসা ও যাওয়ার উপর প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষার্থীদের গুরুত্ব দেওয়া, বিদ্যালয়গুলোতে স্কাউটিং, শিক্ষকদের ড্রেসআপ, মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করা, সুষ্ঠুভাবে দাপ্তরিক কাজ সম্পন্ন হওয়ার ব্যাপারসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আনোয়ারুল আজিম আনার বলেন, শিক্ষাকে বাদ রেখে স্মার্ট বাংলাদেশ নির্মাণ সম্ভব না। সরকার শিক্ষার মান বৃদ্ধি করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।তিনি শিক্ষকদেরকেও ভবিষ্যৎ প্রজন্মের জন্য যুগোপযোগী পাঠদানের ব্যাপারে সজাগ থাকার আহবান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com