বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রৌমারীতে পরিচয়হীন অসহায় বৃদ্ধা নারী

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৬ মার্চ, ২০২৩

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় পরিচয়হীন(৫০) এক বৃদ্ধা নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এগিয়ে আসেনি স্থানীয় কোন জনপ্রতিনিধি ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কনো কর্মকর্তা। উন্নত চিকিৎসা নেওয়া জরুরি। বড়ধরনে ক্ষতির সম্ভাবনা। ৬ মার্চ সোমবার রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে এসব চিত্র পাওয়া যায়। স্থানীয় ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারী সকালের দিকে বৃদ্ধা নারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজার সংলগ্ন এলাকায় ডিসিসড়ক দিয়ে হেটে যাওয়ার সময় উল্টোপথে আসা একটি অটোভ্যান তাকে ধাক্কা দিলে পাঁকায় পড়ে বাম পায়ের হাটুর নিচে ভেঙ্গে চুর্ণবিচুর্ণ হয়। এ সময় অটো চালক সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তার প্রাথমিক চিকিৎসা চলমান রয়েছে। সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স তার খোঁজখবর রাখছেন। আজ ৮দিন অতিবাহিত হলেও তার উন্নত চিকিৎসার কথা ভাবছে না কেউ। অপরদিকে ভাঙ্গা পা নিয়ে যন্ত্রনায় দিনরাত চিৎকার করলেও উন্নত চিকিৎসার সুব্যবস্থার মানবতার সহায়তায় কারোও নেই কোন উদ্যোগ। অপরিচিতা বৃদ্ধা নারীর কথা বুঝা যায় না এবং তার কোন ঠিকানাও বলতে পারে না। উপজেলা স্বাস্থ ও প.প কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান বলেন, এ অপরিচিতা বৃদ্ধাকে আমাদের তত্ব্যাবধায়নে হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসহ প্রয়োজনীয় সকল ঔষধ দেওয়া হচ্ছে। রোগীর উন্নত চিকিৎসার প্রয়োজন। এজন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন ব্যবস্থা নিচ্ছেন না তারা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিনহাজ উদ্দিন বলেন, আমি শুনেছি। দেখার সময় হয়নি। তবে এ ধরনের রোগীর জন্য সমাজসেবা অফিসের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তবে স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহন করবো। উপজেলা নির্বাহী অফিসার এবিএম সারোয়ার রাব্বী (ভার:) সাথে সরকারি ফোন নম্বরে একাধীক বার কল করলেও রিসিভ হয়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com