শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফেসবুকের ভিডিও ডাউনলোড করবেন যেভাবে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

অনেকেরই দিনের বেশিরভাগ সময় কাটে ফেসবুকে স্ক্রোল করে। নিয়মিত ছবি, ভিডিও, রিল পোস্ট করছেন। সেগুলো লাইক, কমেন্ট, শেয়ারের দিকে নজর রাখছেন একটু পর পর। ফেসবুকে অনেক সময় অনেক ছবি, ভিডিও দেখে ভালো লেগে যায়। আবার মাঝে মাঝে নিউজফিডে এমন সব ভিডিও সামনে পড়ে যা হয়তো লাইক কমেন্ট করেও মন ভরে না। সেগুলো নিজের সংগ্রহে রাখতে ডাউনলোড করে রাখতে চান। কিন্তু ছবি খুব সহজে ডাউনলোড করা গেলেও ভিডিও করা যায় না।
অবশ্য ফেসবুকে সেভ করে রাখার অপশন রয়েছে। তবে ডেস্কটপ অন্য কোনো ডিভাইসে অফলাইনে সেসব ভিডিও নামিয়ে রাখার উপায় ফেসবুক দেয় না। অন্য উপায়ে খুব সহজেই ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক উপায়-
>> ভিডিওর ডানপাশে থাকা তিনটি ডটে ক্লিক করুন। একটি মেনু খুলবে, সেখান থেকে কপি লিংক অপশনটিতে ক্লিক করুন। তবে কোনো প্রাইভেট ভিডিওর ক্ষেত্রে এই অপশনটি দেখাবে না। কারণ তা ডাউনলোডের যোগ্য নয় মোটেও।
>> কপি করা লিংক আপনার যে কোনো ব্রাউজারে দিয়ে পেস্ট করুন। অ্যাড্রেস বারে গিয়ে লিঙ্কটির সামনে লেখা িিি অংশটি পাবেন তা ডিলিট করে দিন ব্যাকস্পেস প্রেস করে। এবার তার জায়গায় লিখুন সনধংরপ শব্দটি। যার ফলে পেজটির মোবাইল ভার্সন খুলবে আপনার ব্রাউজারে।
>> এবার ভিডিওটির উপর রাইট ক্লিক করে ‘ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব’ অপশনে ক্লিক করুন। এর ফলে তৃতীয় ট্যাবে শুধু ভিডিওটি খুলবে। আর তার উপর রাইট ক্লিক করলেই ভিডিওটি সেভ করার অপশন পাবেন। এবার ‘সেভ ভিডিও অ্যাজ’ করে ডাউনলোড করে নিন ডেস্কটপে কিংবা ল্যাপটপে। এরপর ‘ডাউনলোডস’ অপশনে ঢুকলে ভিডিওটি দেখতে পাবেন আপনি।
>> এছাড়াও থার্ড পার্টি অ্যাপ বা ব্রাউজারের মাধ্যমে এইচডি কোয়ালিটির ফেসবুক ভিডিও ডাউনলোড করতে পারেন মোবাইল বা ডেস্কটপে নিমেষেই। সূত্র: ইকোনোমিক টাইমস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com