শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নতুন দুই সিনেমায় রুবিনা আলমগীর

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

‘ফুলজান’ ও ‘শেষ কথা’ নামের দুটি নতুন সিনেমার কাজ শেষ করলেন মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী রুবিনা আলমগীর। সিনেমা দুটির আইটেম গার্ল চরিত্রে পারফর্ম করে প্রশংসা কুড়িয়েছেন গ্ল্যামারাস এই অভিনেত্রী।
সিনেমা দুটির পরিচালকরা রুবিনা আলমগীরের পারফর্মেন্সের ব্যাপক প্রশংসা করেছেন। উভয় পরিচালক বলেন, পারফর্মেন্সের শৈল্পিকতায় সিনেমায় নায়িকাদের চেয়েও এগিয়ে আছেন রুবিনা আলমগীর। ঠিক সময়ে সেটে আসা ও বিনয়ী ব্যবহারের কারণে এই গ্ল্যামারগার্ল নিজের ক্যারিয়ারকে অল্প সময়েই সাফল্যের শিখরে উন্নীত করতে সক্ষম হবেন বলে জানালেন সিনেমা দুটির ইউনিটের সংশ্লিষ্টরা। এই দুই সিনেমাসহ মুক্তির অপেক্ষায় ‘পাহাড়ী মেয়ে’ ও ‘বাজি’ নামের দুটি সিনেমাতে রুবিনাকে দেখা যাবে। সিনেমাগুলোর তিনটি আইটেম গার্ল চরিত্রে কাজ করেছেন প্রতিশ্রুতিশীল এই অভিনেত্রী। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে রুবিনা আলমগীরের লেখা ও নিজ কণ্ঠে গাওয়া ১টি মৌলিক গানসহ ৫টি মিউজিক ভিডিও। অন্যদিকে মঞ্চেও নিয়মিত কাজ করছেন প্রতিশ্রুতিশীল এই শিল্পী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com