মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের আয়োজনে উন্নয়ন শোভাযাত্রা

বদরুল আলম দুলাল সিরাজগঞ্জ :
  • আপডেট সময় বুধবার, ১৫ মার্চ, ২০২৩

পৌর আওয়ামীলীগের আয়োজনে সিরাজগঞ্জে উন্নয়ণ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিগত ১৪ বছরে আওয়ামীলীগ সরকারের ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে অভুতপূর্ব উন্নয়নের চিত্র তুলেধরে বুধবার সকালে শহরের মুক্তির সোপান চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। উন্নয়ণ শোভাযাত্রার উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান। পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন ও জেলা পরিষদ সদস্য একরামুল হক। এসময় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নাজমুল হুদা টিটো, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, বিএমএ সভাপতি ডাক্তার জহুরুল হক রাজা, স্বাচিব এর সভাপতি ডাক্তার ওয়ালিউল ইসলাম, কাওয়াকোল ইউপি চেয়ারম্যান জিয়াউদ্দিন মুন্সি প্রমুখ উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ ৬টি স্থানে পথসভা করেন। এছাড়া বিকেলে সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শোভাযাত্রটি উপজেলার ১০টি ইউনিয়ন প্রদক্ষিণ করে বিভিন্ন স্থানে উন্নয়নের চিত্র তুলেধরে পথসভা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com