বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রেমিকের সঙ্গে ‘নাগিন’খ্যাত অভিনেত্রীর রাজকীয় বিয়ে

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

দীর্ঘ দিনের প্রেমিককে বিয়ে করলেন ‘নাগিন’খ্যাত ভারতীয় টিভি অভিনেত্রী কৃষ্ণা মুখার্জি। সোমবার (১৩ মার্চ) প্রেমিক চিরাগের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন হিন্দি ভাষার টিভি সিরিজ ‘ইয়ে হ্যায় মহাব্বতে’-এর এই অভিনেত্রী।
ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছর চিরাগের সঙ্গে বাগদান সারেন কৃষ্ণা মুখার্জি। গতকাল গোয়াতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। এসময় দুই পরিবারের সদস্যদের পাশাপাশি তাদের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন। গোয়ায় সমুদ্রের ধারে বিলাসবহুল একটি রিসোর্টে বসেছিল তাদের রাজকীয় বিয়ের আসর। বিয়ের বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কৃষ্ণা। তাতে দেখা যায়, বাঙালি রীতিতে বর-কনের বেশে বিয়ের পিঁড়িতে বসেছেন এই জুটি। লাল-সাদা পোশাক এবং মাথায় মুকুট পরে বিয়ের পিঁড়িতে বসেন কৃষ্ণা। লাল-সাদা ধুতি পাঞ্জাবি এবং মাথায় টোপর পরে একেবারে বাঙালি সাজে বরের বেশে ধরা দেন পাত্র চিরাগ। এসব ছবির ক্যাপশনে কৃষ্ণা লিখেছেন, ‘একজন বাঙালি মেয়ে সারাজীবনের জন্য পার্সি ছেলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলো।’ ২০১৪ সালে ‘ঝাল্লি অঞ্জলি’ টিভি সিরিজের মাধ্যমে তার অভিনয়ে হাতেখড়ি হয়। তবে ২০১৬ সালে ‘ইয়ে হ্যায় মহাব্বতে’ সিরিজে আলিয়া চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। তার অভিনীত উল্লেখযোগ্য টিভি সিরিজ হলো— ‘নাগিন’, ‘এ হে আশিকি’ প্রভৃতি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com