শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চুরি করে দেশকে ফোকলা করে দিয়েছে আওয়ামী লীগ: ফখরুল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

আওয়ামী লীগ বরাবরই গণতন্ত্র ও স্বাধীনতার চেতনা ধ্বংস করেছে। তাদের একমাত্র লক্ষ্য চুরি। আওয়ামী লীগ প্যাথলজিক্যাল চোর বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের ‘আমার রাজনীতির রোজনামচা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব দাবি করেন, আওয়ামী লীগ সরকার দেশকে চুরি করে ফোকলা করে দিয়েছে। বিদ্যুৎ, জ্বালানির পর চুরির নতুন খাত পাতাল রেল। এখন কোথাও জবাবদিহিতা নেই। সমাজ, সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধকে কেড়ে নিয়ে ক্ষমতাসীনরা দেশকে চরমভাবে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে।
গণতন্ত্র ও স্বাধীনতায় যারা বিশ্বাস করে না, তাদের বিরুদ্ধে বিএনপি কঠিন লড়াই করছে; এমন দাবিও করেন মির্জা ফখরুল। বলেন, যখন কোনও একনায়কের দাম্ভিকতা বাড়ে, তখন পতন ত্বরান্বিত হয়। দেশের মানুষ সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আওয়ামী লীগকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
দেশের ৪২ ভাগ মানুষ দারিদ্রসীমার নিচে উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের বেশির ভাগ মানুষ আমিষ খেতে পারে না। শুধু মুখেই সরকারের সাফল্য। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। দেশের মানুষই আন্দোলনে সরকারের পতন ঘটাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com