শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৩৩ মিনিটে শূন্য ভোট

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে ভোট শুরু হয়েছিল গতকাল বৃহস্পতিবার সকাল থেকে। ইভিএম পদ্ধতির এই নির্বাচনে দেখা গেছে, ভোটার উপস্থিতি নেই। কোনও কেন্দ্রে ভোটার দু-একজন, কোথাও ভোটারই নেই।
লালমাইয়ের ফয়েজগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসায় গিয়ে দেখা গেছে, ভোট শুরুর ৩৩ মিনিট পরেও নারী কেন্দ্রে এক নম্বর বুথে কোনও ভোট পড়েনি। পাশের দুই নম্বর বুথে পড়েছে মাত্র তিনটি ভোট। আবার পুরুষ কেন্দ্রের এক নম্বর এবং দুই নম্বর বুথে যথাক্রমে আট ও নয় ভোট পড়েছে। নারীকেন্দ্রের এক নম্বর বুথের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রিয়াদ শাহরিয়ার রিয়াজ বলেন, ‘ভোটার আসেনি। তাই এখন পর্যন্ত এক ভোটও পড়েনি।’
কেন্দ্রের ভোটার রোজিনা বেগম বলেন, ‘সকাল সকাল ভোট দিয়ে ফ্রি হয়ে নিলাম। তবে ভোটার নেই। আমি আর আমার জা এসেছি ভোট দিতে।’ নারী কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘আমার কেন্দ্রের ভোটার দুই হাজার ৭৯১ জন। তবে কেন্দ্রে ভোটার উপস্থিত কম। এখন পর্যন্ত সুষ্ঠু ভোট গ্রহণ চলছে। আশা করি কোনও সমস্যা হবে না।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com