শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিদেশি শক্তির হস্তক্ষেপ আমরা মেনে নেব না: ড. রাজ্জাক

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বিদেশি কোনো শক্তি আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চাইলে তা কোনোক্রমেই আমরা মেনে নেব না। তবে নির্বাচন আরও সুষ্ঠু ও সুন্দর করার বিষয়ে তারা গঠনমূলক পরামর্শ দিলে তা বিবেচনায় নেওয়া হবে। গতকাল শুক্রবার সকালে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা সদরে ধনবাড়ী সরকারি কলেজ মাঠে বিনা মূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ ও বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল এ ক্যাম্পের আয়োজন করে। কৃষিমন্ত্রী বলেন, সংবিধানের বাইরে আমাদের কিছুই করার নেই। একসময় স্বচ্ছ ব্যালট বাক্স ছিল না, সেটা আমরা করেছি। বিএনপির আমলে করা ভোটার তালিকায় ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটার ছিল, সেটি আমরা দূর করেছি। এরপরও বিএনপি বিদেশিদের কাছে বারবার ধরনা দিচ্ছে, তাঁদের হাতে-পায়ে ধরছে। বিদেশিদের কাছে কাকুতি-মিনতি করে বিএনপি সফল হবে না। বিএনপির একটি অংশ আগামী নির্বাচনে অংশ নিতে পারে দাবি করে মো. আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি না এলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে। দেশে অনেক দল রয়েছে, তারা নির্বাচনে আসবে। কোনো ধর্মভিত্তিক দলের সঙ্গে আওয়ামী লীগ জোট গঠন করবে না বলে মন্তব্য করে আওয়ামী লীগের এই সভাপতিম-লীর সদস্য বলেন, চাইলে ধর্মভিত্তিক দলগুলো আওয়ামী লীগের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করতে পারবে, যোগ দিতে পারবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com