রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিচ্ছেন না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিচ্ছেন না। বৃহস্পতিবার তার চিফ অব স্টাফ এয়ার ফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের এমন কথা বলেন। পুলের এক প্রতিবেদনে একথা বলা হয়। খবর এএফপি’র। এ সিদ্ধান্ত ট্রাম্পের বিপরীত দিকে ঘুরে যাওয়ার ইঙ্গিত। কেননা, গত মাসে ট্রাম্প বলেছিলেন, করোনাভাইরাসের কারণে বিশ্বের অন্য নেতারা দূরে অবস্থান করলেও তিনি নিউইয়র্কে সাধারণ পরিষদের সভাকক্ষে সরাসরি উপস্থিত থেকে তার ভাষণ দিতে চান।

হোয়াইট হাউস চিফ অব স্টাফ এ বিতর্কের একেবারে ইতি টেনে উইসকনসিন রুটের সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে সরাসরি উপস্থিত থাকছেন না। স্বাস্থ্য ঝুঁকির কারণে এ অধিবেশন প্রধানত: ভিডিওকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। উইসকনসিনে ট্রাম্প নির্বাচনী সবাবেশ করতে যাচ্ছেন।
এ বছরের ইউএনজিএ’র সপ্তাহব্যাপী মূল পর্ব ২১ সেপ্টেম্বর শুরু হয়ে ২৯ সেপ্টেম্বর শেষ হবে। এ পর্বে বিশ্ব নেতারা ভাষণ দিয়ে থাকেন।
মঙ্গলবারের উদ্বোধনী ভাষণে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিশ্বব্যাপী ‘শান্তি ও নিরাপত্তা, নিরস্ত্রিকরণ, মানবাধিকার রক্ষা, লিঙ্গ সমতা ও টেকসই উন্নয়নসহ’ মহামারি করোনাভাইরাস মোকাবেলার ওপর বেশি গুরুত্ব দেবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com