শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন রাজশাহী জেলা সভাপতি কালাম সম্পাদক রবিউল নির্বাচিত

খাইবুর রহমান দুলাল রাজশাহী :
  • আপডেট সময় সোমবার, ২০ মার্চ, ২০২৩

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন রাজশাহী জেলা ইউনিটে আবুল কালাম সভাপতি ও রবিউল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শনিবার নগরীর এক কমিউনিটি সেন্টারে সংগঠনের জেলা ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচনে তারা নির্বাচিত হন। জেলা ইউনিটের ২০২৩-২০২৫ দ্বি-বার্ষিক নির্বাচনে দু’টি প্যানেলে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। যার একটি কালাম-রবিউল পরিষদ এবং অপরটি ওছমান-জাহাঙ্গীর পরিষদ। এতে কালাম-রবিউল পরিষদ নিরঙ্কুশ বিজয়ী হন। সংগঠনের জেলা ইউনিটের ৮৯ ভোটার নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন। ২৫ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচিতরা হলেন, সহ সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা সামসুল হক, ওয়ালী আহাদ, মহসীন আলী, হাবিবুর রহমান ও আব্দুল বারী, যুগ্ম সম্পাদক পদে নুরুল ইসলাম সরদার ও নুরুজ্জামান, কোষাধ্যক্ষ পদে আব্দুল গণি, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, দপ্তর সম্পাদক আব্দুর রউফ, প্রচার সম্পাদক শাহিন মোল্লা, নির্বাহী সদস্য আফজাল হোসেন, খায়রুল ইসলাম মোহাম্মদ আলী, লাল মো.সরদার, গোলাম মোস্তফা, ফজলুল করিম, মোস্তাক হোসেন, গৌতম কুমার সাহা, মোস্তাফিজুর রহমান আঞ্জুয়ারা বেগম ও নবাব আলী মিনাজ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com