শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জাবির সিন্ডিকেট সদস্য হলেন জবির অধ্যাপক আশরাফ-উল আলম

শাহীন আলাম, জবি প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিন্ডিকেটে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মনোনীত সদস্য হিসেবে মনোয়ন পেয়েছেন দুই অধ্যাপক। তারা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আশরাফ-উল আলম এবং জাবির গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের সাবেক ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার। ২১ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরুপা তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ২২ (১) (জি) ও ২২ (৩) ধারা অনুযায়ী জাবির গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের সাবেক ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. আশরাফ-উল-আলম কে উক্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে ২ (দুই) বছরের জন্য মনোনয়ন প্রদান করা হলো।
এর আগে সদস্য মনোয়নের জন্য গত বছরের ৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিস থেকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাবিত সদস্যদের নামের তালিকা পাঠানো হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com