শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গঙ্গাচড়ায় ধামুর পূর্বপাড়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

রংপুরের গঙ্গাচড়ায় ধামুর পূর্বপাড়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মাহমুদ হাসান মৃধা। বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান। এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মালেক, ধামুর পূর্বপাড়া সপ্রাবির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, চর বিনবিনা সপ্রাবির প্রধান শিক্ষক শামিম মিয়া, বিদ্যালয়ে সাবেক সদস্য নুর ইসলাম, অভিভাবক সদস্য রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। এছাড়া বিদ্যালয়ে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফলে সকল শ্রেনির ১ম, ২য় ও ৩য় মেধাবী শিক্ষার্থী ও সারা বছর বিদ্যালয়ে সর্বচ্চ উপস্থিতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এ সময় প্রধান অতিথি বলেন, শিক্ষার পাশাপাশি মানবিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষা জীবনে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে হয়। তবেই লক্ষ্য অর্জনে সফলতা আসবে। তিনি আরো বলেন শিক্ষা ও খেলাধুলায় হারজিত নাই। এখানে কেউ ফলাফলে একটু ভাল আর কেউ তার চেয়ে কম করে। এটাই পার্থক্য। যারা কম ভাল করে তাদের এর থেকে ভাল করার চেষ্টা তৈরি হয় বা তৈরি করতে হবে। এটাই শিক্ষা জীবন গড়তে হবে। তাহলেই পিতা-মাতা, শিক্ষক ও নিজের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষার্থী, অভিভাবকসহ বিদ্যালয় এলাকার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com