শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুনিয়া বড়বাড়ির হাজী আবুল হাসেম সরকার একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

আজিজুল ইসলাম গাজীপুর
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

বৃহস্পতিবার সকালে গাছা থানার ৩৭নং ওয়ার্ড এর কুনিয়া বড়বাড়ির ঐতিহ্যবাহী হাজী আবুল হাসেম সরকার একাডেমীর বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত। ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ আবুল হাসেম সরকার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়ানুরাগী শাহিন সরকার। ৩৭ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল আউয়াল সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আতাউর সরকারসহ অন্যান্যরা। এই সময় কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরিতে ক্রিড়া প্রতিযোগিতার মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের মধ্যে আনন্দময় মুহূর্ত অবলোকন করা যায়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আবুল হাসেম সরকার একাডেমীর ২০২৫ সালের ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতি আব্দুল আউয়াল সরকার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com