শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিদেশীদের কথায় দেশের মানুষ ভোট দিবে না : কাদের

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যতই নালিশ করুক, বিদেশীদের কথায় বাংলাদেশের মানুষ ভোট দিবে না। গতকাল মঙ্গলবার রাজধানীর বংশালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের বংশাল ও কোতোয়ালি থানার ৫টি ওয়ার্ড ইউনিটের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের গণতন্ত্র নিয়ে বিদেশীদের মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর কোনো দেশেই গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। যারা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলে তাদের দেশেই গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোট চুরির অপবাদ দিয়েছেন। প্রতিমাসে সেদেশে গণগুলিবর্ষণের ঘটনা ঘটে, যা গণতন্ত্রের ওপর আঘাত। সেতুমন্ত্রী বলেন, অন্যের সমালোচনা করার আগে নিজের দেশের ভেতরের চিত্রটা দেখা উচিত। বাংলাদেশ ক্রমান্বয়ে ত্রুটিমুক্ত করতে শেখ হাসিনার সরকার কাজ করছে। গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিকরণে আইনগতভাবে নির্বাচন কমিশন গঠন করেছে। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশীদের কাছে নালিশ করছে, লবিস্ট নিয়োগ করেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভুয়া ও জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। সুষ্ঠু ভোট হলে শেখ হাসিনা আবারো বিজয়ী হবেন।
তিনি বলেন, বিএনপির আন্দোলন কাদায় আটকে গেছে। আন্দোলনের এ গাড়ি আর উঠবে না। তাদের আন্দোলনে জনগণ নেই। নেতাকর্মীদের মধ্যে সীমাবদ্ধ। তাই তাদের এখন অবলম্বন ষড়যন্ত্র, নাশকতা ও চোরাগোপ্তার পথ। সেই প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার মতো দেশে এত উন্নয়ন কোনো নেতা করতে পারেনি।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দীন রানার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ। সূত্র : বাসস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com