শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভূমি ও গৃহহীন মুক্ত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ

আমিনুল হক আঞ্চলিক প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ :
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ এই স্লোগানকে সামনে রেখে ২২ মার্চ চাঁপাইনবাবগঞ্জ জেলা’কে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।প্রেস ব্রিফিংয়ে (ডিসি)। মঙ্গলবার (২১ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেসবিফিং অনুষ্ঠিত হয়। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে লিখিত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) একেএম গালিভ খাঁন। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিসুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি পাপিয়া সুলতান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ, সদর উপজেলা নির্বাহি অফিসার রওশন আলী প্রমুখ। ডিসি গালিভ খাঁন বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় (ক) শ্রেণীর ৪র্থ পর্যায়ে ২শত ৩০টি উপকারভোগী পরিবারের নিকট জমি ও গৃহ প্রদান কার্যক্রম এর শুভ উদ্বোধনের করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিন। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৫টি উপজেলায় গত বছরের ২০২০ সালের জুন মাসের তালিকা অনুযায়ী ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা (ক) শ্রেণির ১ম ও ৪র্থ পর্যায়ের বরাদ্দপ্রাপ্ত গৃহের সংখ্যা মোট ৪ হাজার ৮শত ১৯ টি বাড়ি। তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৭শত ৮৪টি, শিবগঞ্জ ১ হাজার ১শত ৮৮টি, গোমস্তাপুর ৭শত ৩৩টি, নাচোল ৯শত ৯৬টি, ভোলাহাট ১ হাজার ১শত ১৮ টি বাড়ি ভূমিহীন ও গৃহহীনদের হস্তান্তর করা হচ্ছে। আগামী ২২ মার্চ বুধবার সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে চতুর্থ পর্যায়ে (ক) শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন বলে এসব তথ্য জানিয়েছে (ডিসি)।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com