শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জলঢাকায় আশ্রায়ণ প্রকল্পের ঘর উদ্বোধনে ইউএনও’র প্রেস ব্রিফিং

রিয়াদ ইসলাম জলঢাকা :
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল “ক” শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী (২২ শে মার্চ) বুধবার উপকারভোগী পরিবারের নিকট চতুর্থ পর্যায়ে নির্মিত গৃহসমূহ জমিসহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। চতুর্থ পর্যায়ে নীলফামারীর জলঢাকা উপজেলায় ১২৮ টি গৃহ উদ্বোধন করা হবে। এ উপলক্ষে (২১ মার্চ) বিকেল ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ময়নুল ইসলাম প্রেস ব্রিফিং করেছেন। প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর চতুর্থ পর্যায়ে এ উপজেলায় ১২৮ টি গৃহের উদ্বোধন করার কথা থাকলেও ১০৩ টি গৃহের উদ্বোধন করা হবে পরবর্তীতে বাকী ২৫টি গৃহ উদ্বোধন করা হবে। এনিয়ে মোট ৯৪৯ টি গৃহ জমিসহ হস্তান্তর সম্পন্ন হবে। ইতোমধ্যে এ উপজেলায় প্রথম পর্যায়ে ১৪১টি,দ্বিতীয় পর্যায়ে ৩০০টি, তৃতীয় পর্যায়ে ৩৮০টি গৃহ জমিসহ হস্তান্তর করা হয়েছে। প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, কৈমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদেকুল সিদ্দিকী সাদেক, বালাগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমেদ হোসেন ভেন্ডার, ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল, জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সভাপতি ও দৈনিক গণমুক্তি সাংবাদিক রবিউল ইসলাম রাজ ও জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সাধারন সম্পাদক দৈনিক খবরপত্রের সাংবাদিক রিয়াদ ইসলাম সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সরকারি কর্মকর্তাবৃন্দ প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com