শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিরাজগঞ্জে বিআরটিএ এর উদ্যোগ একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক এর শুভ উদ্বোধন

বদররুল আলম দুলাল সিরাজগঞ্জ :
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিএ এর উদ্যোগ একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরিক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২১ মার্চ মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেল সিরাজগঞ্জের আয়োজনে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরিক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ এর বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে বিপুল পরিমান প্রশিক্ষিত ড্রাইভারের অভাব রয়েছে। দ্রততম সময়ের মধ্যে ড্রাইভিং লাইসেন্স পরিক্ষা বায়োমেট্রিক পদ্ধতিতে সেবার মান বৃদ্ধি করতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রশিক্ষণ নিয়ে এই অভাব পুরুন করতে শ্রমিক সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান। উদ্বোধন শেষে অফিসার্স ক্লাবের হলরুমে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তমাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নান মিয়া, সিভিল সার্জন প্রতিনিধি ডা. ইউসুফ আলী। সহকারী কমিশনার প্রতীতি পিয়া এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেল সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. আতিকুর রহমান। আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ট্রাক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আসলাম সেখ, সিরাজগঞ্জ ট্রাক ও ট্যাঙ্কলরি মালিক গ্রুপ এর সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী ডাবলু। এসময় ট্রাফিক ইন্সপেক্টর আব্দুস সালেক, সিরাজগঞ্জ ট্রাক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নামদার হোসেন, সিরাজগঞ্জ বাস মালিক সমিতির প্রচার সম্পাদক মো. আব্দুল মজিদ মৃধাসহ জেলা প্রশাসন, বিআরটিএ এর কর্মকর্তা, পরিবহণ মালিক সমিতি ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা উপ¯ি’ত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com