শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএম মোজাম্মেল হকের

মঞ্জুরুল ইসলাম রনি শরীয়তপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

আওয়ামী লীগের টানা ৫ বারের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের ২ বারের সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার বার বার ক্ষমতায় আসার কারণেই দেশে সমানতালে উন্নয়ন হচ্ছে। দেশে পদ্মা সেতুর মতো বড় বড় অবকাঠামো বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাই দেশের সুষম ও সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে বিজয়ের কোনো বিকল্প নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় বিপুল ভোট দিয়ে বিজয়ী করতে হবে। মঙ্গলবার (২১ মার্চ) শরীয়তপুর জাজিরা উপজেলার বিলাসপুর ৬২ নং সারেং কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক জনসভায় এসব কথা বলেন তিনি। নিজ দলের যেসব এমপির বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যারা নিজেকে মহারাজা মনে করে, যারা সন্ত্রাস করে, যারা নৈরাজ্য করে তাদের বিরুদ্ধে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোচ্চার। তাদের প্রধানমন্ত্রী ছাড় দিবেন না।’ এ সময় বিলাসপুর ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিলাসপুরের সর্বস্তরের জনগণ এক হয়ে কাজ করার প্রতিকৃয়া ব্যক্ত করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com