বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের প্রাইমারী গ্রুপের সদস্যবৃন্দের সাথে রা.সি.ক.মেয়রের মতবিনিময়

কামাল ইয়াসীন ব্যুরো চীফ রাজশাহী :
  • আপডেট সময় বুধবার, ২২ মার্চ, ২০২৩

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের প্রাইমারী গ্রুপের সদস্যবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সভায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের নীলনদ, চন্দ্রমল্লিকা, বনলতা ক্লাস্টারের নেতৃবৃন্দ বিভিন্ন মতামত তুলে ধরেন। মাননীয় মেয়র মহোদয় নেতৃবৃন্দের বিভিন্ন মতামত মনোযোগ সহকারে শোনেন। সভায় বক্তারা সুন্দর বাসযোগ্য নগরী রাজশাহীর উন্নয়ন অব্যাহত রাখতে আগামীতে মাননীয় মেয়রের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভায় রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইতোপূর্বে সিডিসি ক্লাস্টার, প্রাইমারী গ্রুপের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছি। আগামীতে ওয়ার্ড পর্যায়ে এ সভা অনুষ্ঠিত হবে। এ প্রকল্পের মাধ্যমে সিডিসির সদস্যরা নিজেদের সঞ্চিত অর্থ দিয়ে ঋণ প্রদান করে থাকেন। সিডিসির মাঠ পর্যায়ের কার্যক্রম যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সে জন্য সিডিসি নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে। সিডিসির সদস্যদের কীভাবে আয় বৃদ্ধি করা যায় সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে। আয়ের নতুন নতুন খাত সৃষ্টিতে সিডিসির সদস্যরা নিজেদের উদ্যোগে তৈরী পোষাক, টুপি তৈরী, তৈরি খাবার, মুড়ি তৈরী করে প্যাকেটজাত করেও বাজারজাত করতে পারেন। রাজশাহীতে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মতবিনিময় সভায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান প্রকল্পের সদস্য সচিব ও রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন রাসিকের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান প্রকল্পের উপদেষ্টা কবি আরিফুল হক কুমার। সভায় আরও বক্তব্য দেন নীলনদ, চন্দ্রমল্লিকা, বনলতা ক্লাস্টারের নেত্রী সুফিয়া, সুরাইয়া, রুবিনা, শহিদা, সুইটি, বেবি, বন্দনা, পপি রিনা, জেসমিন, নিপা, সাবিহা, সাহেদা। সভা সঞ্চালনা করেন সিডিসি টাউন ফেডারেশনের সভাপতি আয়েশা ইসলাম মুন্নি। মতবিনিময় সভায় নীলনদ, চন্দ্রমল্লিকা, বনলতা ক্লাস্টারের প্রাইমারী গ্রুপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com