সারাদেশে নিত্যপণ্যের দাম মাত্রাতিরিক্ত। এর উত্তাপ এসে লেগেছে নরসিংদী জেলার মাধবদীর মধ্যবিত্ত, নি¤œবিত্ত ও সীমিত আয়ের মানুষের জীবনেও। এসব অনিয়ন্ত্রিত মাত্রাতিরিক্ত পণ্যের মূল্য সাধারণ খেটে খাওয়া মানুষকে হতাশাগ্রস্ত করছে। মাধবদী বাজারের খুচরা ব্যবসায়ীরা বলছেন মোকামেই তাদের কাছ থেকে বেশি রাখছেন। তাই তারাও ক্রেতাদের কাছ থেকে বেশি নিচ্ছেন। অন্যদিকে দেশ-বিদেশের নানা দুর্যোগ কিংবা পণ্যের সংকট দেখিয়ে অতিরিক্ত দামে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন পাইকাররা। নিত্যপণ্যের অব্যাহত মূল্যবৃদ্ধিতে বাজারদর ক্রয়সীমার বাইরে চলে গেছে মাধবদীর এসব শ্রেণীর মানুষের। ফলে কোনমতে টিকে থাকাও এখন দায় হয়ে পড়েছে তাদের। নিত্যপণ্যের অব্যাহত মূল্যবৃদ্ধির কারণে ডাল-ভাতের জোগান দেয়ার নিশ্চয়তাও ক্রমশই হারিয়ে ফেলছেন তারা। মাধবদী বাজারে নিত্যপণ্যের সংকটের অজুহাতকে পুঁজি করে ব্যবসায়ীরাও দাম বাড়াচ্ছেন প্রতিনিয়ত। বাজার নিয়ন্ত্রণে প্রশাসন বা পৌর কতৃপক্ষের তেমন কোন নজরদারি নেই। ব্যবসায়ীরা দোকানে কোনো মূল্য তালিকা টানিয়ে রাখেন না। কোন অজুহাত ছাড়াই ইচ্ছে মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন এখানকার ব্যবসায়ীরা এতে মধ্যবিত্ত, নি¤œবিত্ত ও খেটে খাওয়া সীমিত আয়ের দিন মজুর মানুষরা রয়েছে চরম বিপাকে।