রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দাউদকান্দিতে চতুর্থ দফায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর

রাজিব হোসেন জয় (দাউদকান্দি) কুমিল্লা :
  • আপডেট সময় বুধবার, ২২ মার্চ, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী চতুর্থ পর্যায়ে সারাদেশে ন্যায় দাউদকান্দি উপজেলার পৌরসভাসহ ও বিভিন্ন ইউনিয়নে ১৩০টি গৃহহীন অসহায় ভূমিহীন পরিবারের মাঝে সেমিপাকা ঘরসহ দুই শতক ভূমি বিতরণ করা হয়। বুধবার (২২ মার্চ) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘর ও জমির দালিলিক কাগজ তুলে দেন কুমিল্লা-১ দাউদকান্দি-মেঘনা আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, মডেল থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, পৌরসভা প্যানেল মেয়র ও কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রকিবউদ্দীন রকিব প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com