রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরিশালের আড়িয়াল খাঁ নদীর চরে প্রথমবার তরমুজ চাষে সফলতা

শামীম আহমেদ বরিশাল :
  • আপডেট সময় বুধবার, ২২ মার্চ, ২০২৩

এক টুকরো জমি থাকবেনা অনাবাদি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণার পর এবারই প্রথমবারের মতো বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের দীর্ঘদিনের পতিত চরে বাণিজ্যিকভাবে তরমুজ চাষ করা হয়েছে। চরের বিস্তৃর্ণ এলাকাজুড়ে প্রথমবারের মতো তরমুজ চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছেন চাষীরা। পুরো চরে এখন শোভা পাচ্ছে মৌসুমের রসালো ফল তরমুজ। ফলন ভালো হওয়ায় ওই এলাকার অন্যান্য কৃষকরাও আগামী বছর তরমুজ চাষ করার আগ্রহ প্রকাশ করেছেন। দক্ষিণ কুড়িরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও কৃষি কাজের সাথে যুক্ত আনোয়ার হোসেন বলেন, আড়িয়াল খাঁ নদের চরের জমির মালিকদের কাছ থেকে ৩৫ একর জমি লিজ নিয়ে আমরা সাতজন কৃষক মিলে ড্রাগন ও সুপার ড্রাগন জাতের ৪০ হাজার তরমুজ বীজ বপন করেছিলাম। ইতোমধ্যে ক্ষেতের অধিকাংশ তরমুজ গাছে শোভা পাচ্ছে রসালো ফল তরমুজ। এখন পর্যন্ত ফল পরিপক্ক না হওয়ায় বিক্রি শুরু করা হয়নি। তবে আগামী কয়েকদিনের মধ্যেই তরমুজ বিক্রি শুরু করা হবে। কৃষক হাসান আলী জানান, ৩৫ একর জমির লিজ, চাষাবাদ ও অন্যান্য খরচ মিলিয়ে প্রায় ৪০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। শেষপর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় কোটি টাকার তরমুজ বিক্রি করতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন। সরিকল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কৃষি উপসহকারী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, চরের অনাবাদী জমিতে প্রথমবার বাণিজ্যিকভাবে তরমুজ চাষের বিষয়টি জানতে পেরে বীজ বপনের শুরু থেকেই কৃষকদের বিভিন্নভাবে সহায়তা প্রদান করা হচ্ছে। ফলে তরমুজের বাম্পার ফলন হয়েছে। শেষপর্যন্ত আবহাওয়া ভালো থাকলে কৃষকরা তরমুজ বিক্রি করে লাভবান হতে পারবেন। আগামী বছরে গৌরনদীর চরাঞ্চলে তরমুজ চাষ আরও সম্প্রসারণ হবে বলেও তিনি উল্লেখ করেন। সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন মোল্লা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ এক ইঞ্চি কৃষি জমিও যাতে ফাঁকা না থাকে। সেই লক্ষ্যে কৃষি কর্মকর্তাদের নিয়ে পতিত জমিতে চাষাবাদ বৃদ্ধির জন্য ইউনিয়ন পরিষদ থেকে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। ফলে পুরো ইউনিয়নজুড়ে আগের চেয়ে কৃষি আবাদ বৃদ্ধি পেয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com