শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আন্তর্জাতিক গবেষক হিসাবে স্বীকৃতি পেলেন মেলান্দহ বিশ^বিদ্যালয়ের ১৩ শিক্ষক

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

জামালপুরের মেলান্দহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ১৪ শিক্ষক পেয়েছেন আন্তর্জাতিক গবেষকের স্বীকৃতি। ২৩ মার্চ দুপুরে বিশ^বিদ্যালয়ের হল রুমে ভিসি ড. কামরুল আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই স্বীকৃতির সম্মাননা প্রদান করেন। বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ এর আয়োজন করেন। আন্তর্জাতিক গবেষণা সংস্থা অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স’র তালিকাভূক্ত হন বঙ্গমাতা বিশ^বিদ্যালয়ের এই গবেষক শিক্ষকরা। বিশ^বিদ্যালয় গবেষণা শেলের ভারপ্রাপ্ত পরিচালক আন্তর্জাতিক গবেষক ড. মাহমুদুল হাসান এতে সভাপতিত্ব করেন। স্বীকৃতিপ্রাপ্ত আন্তর্জাতিক গবেষকরা হলেন-ফিশারিজ বিভাগের সহকারি অধ্যাপক ড. মাহমুদুল হাছান, সহকারি অধ্যাপক সৈয়দ আরিফুল হক, মো. সাইফুল ইসলাম, সহকারি অধ্যাপক মো. ফখরুল ইসলাম, সহকারী অধ্যাপক সুমিত কুমার পাল, ইইই বিভাগের সহকারি অধ্যাপক ড. মো. রাশিদুল ইসলাম, পদার্থ বিদ্যা বিভাগের প্রভাষক সুজন কুমার মিত্র, গণিত বিভগের সহকারি অধ্যাপক ড. মুহম্মদ শাহজালাল, সহকারী অধ্যাপক মো. নাজমুল হোসেন, সহকারি অধ্যাপক রিপন রায়, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারি অধ্যাপক মো. হুমায়ুন কবির, প্রভাষক মোহাম্মদ হাসান এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রাশেদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন-ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, প্রক্টর ড. এএইচএম মাহবুবুর রহমান, বিশ^বিদ্যালয় শাখা ছাত্র লীগের সভাপতি কাওসার আহমেদ স্বাধীন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com