শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জমিসহ ঘর হস্তান্তরের মাধ্যমে শতভাগ ভূমিহীনমুক্ত ও গৃহহীনমুক্ত ৩ উপজেলাকে ঘোষণা

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

জামালপুর জেলার ৩টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। ‘মুজিববর্ষ’ উপলক্ষে জামালপুরে চতুর্থ ধাপে জমিসহ ঘর পেলেন আরও ২৪৩টি পরিবার। এর মধ্যে ১১৪৪টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তরের মাধ্যমে শতভাগ ভূমিহীনমুক্ত ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। উপজেলাগুলো হলো- মেলান্দহ, মাদারগঞ্জ ও দেওয়ানগঞ্জ। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে চতুর্থ ধাপে ভূমিহীন ও গৃহহীনদের ঘর হস্থান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়া জামালপুর পৌরসভায় ১১১টি ও সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে ১২টি এবং শ্রীপুর ইউনিয়নে ৬টি ঘর হস্থান্তর করা হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর স্থানীয়ভাবে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ফোল্ডারসহ বিভিন্ন কাগজপত্র তুলে দেওয়া হয়। এ উপলক্ষে জামালপুর সদর উপজেলা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন অডিটরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সাবেক সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বরকতউল্লাহ ও জামালপুর সদর থানার ওসি (অপারেশন) মো. আমিনুল ইসলাম প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com