রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাঁচবিবি ছমিরন নেছা প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আব্দুল কাইয়ুম জয়পুরহাট :
  • আপডেট সময় সোমবার, ২৭ মার্চ, ২০২৩

জয়পুরহাটের পাঁচবিবি ছমিরন নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ সোমবার দুপুরে বিদ্যালয় অঙ্গনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এটিএম জাহিদুর রহমান রানা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না। বিশেষ অতিথি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আল মাহবুব চন্দন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম, মুক্তিযোদ্ধার গবেষক ও সংস্কৃতি কর্মী আমিনুল হক বাবুল, প্রধান শিক্ষক মুক্তা বানু ও সাবেক প্রধান শিক্ষক জাকির হোসেন ও সহকারী শিক্ষীকা সাইকা শেহের শিমু প্রমুখ। শেষে ২০২২ সালে ট্যালেন্টপুলে ১৬ জন ও সাধারণ গ্রেডে ৪ জন মোট ২০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা পুরষ্কার প্রদান করেন প্রধান অতিথি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com