শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও অ্যাডি সফ্ট-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

সম্প্রতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ ও অ্যাডি সফ্ট লিঃ-এর মধ্যে ডিজিটাল মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের ফি পরিশোধ বিষয়ক এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে দেশের প্রায় তিন শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোবাইল এ্যাপস এফএসআইবিএল ক্লাউড এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ফার্স্ট ক্যাশ এর ম্যাধ্যমে তাদের বেতন ও অন্যান্য ফি প্রদান করতে পারবে। এ উপলক্ষ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী ও অ্যাডি সফ্ট লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাকিব রাব্বানি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জহুরুল হক ও মোঃ মাসুদুর রহমান শাহ, অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের প্রধান মোহাম্মদ মছউদুর রহমান, মার্কেটিং ও বিজনেস ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান মোঃ ফরিদুর রহমান জালাল, আইসিটি ডিভিশনের প্রধান মোঃ মুশফিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com